খেলা

ভোরে মাঠে নামছে আর্জেন্টিনা, দেখে নিন সম্ভাব্য একাদশ

খেলা ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৬:২৭

ভোরে মাঠে নামছে আর্জেন্টিনা, দেখে নিন সম্ভাব্য একাদশ

বলিভিয়া ম্যাচের আগে আর্জেন্টিনার খেলোয়াড়দের অনুশীলন। ছবি: এএফপি

স্পেনের কাছে বিশ্বকাপ হারানোর পর এই প্রথম খেলতে নামছে আর্জেন্টিনা। করদোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে বাংলাদেশ সময় আগামীকাল ভোর ৬টায় বলিভিয়ার মুখোমুখি হবে তারা।


৭ অক্টোবর বেনিন ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারকে বিদায় দিতে চলা লিওনেল মেসি বলিভিয়ার বিপক্ষে খেলবেন না। অর্থাৎ আর্জেন্টিনার একাদশে পরিবর্তন নিশ্চিত। তার অনুপস্থিতিতে লাওতারো মার্তিনেজ ও হুলিয়ান আলভারেজ একসঙ্গে নামতে পারেন। আলভারেজ স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে শুরুর একাদশে থাকলেও মার্তিনেজ ছিলেন বেঞ্চে।


স্কালোনি এখনও তার একাদশ সম্পর্কে কোনো ইঙ্গিত দেননি। তবে কারো অভিষেক হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বলিভিয়া, বুরকিনা ফাসো ও বেনিন ম্যাচের জন্য আর্জেন্টিনার দলে থাকাদের মধ্যে এখনও অভিষেক হয়নি ৯ জনের। তারা হলেন- ভ্যালেন্তিন গোমেজ, তমাস প্যালাসিওস, রোমান ভেগা, তবিয়াস আন্দ্রাদা, ইকুই ফার্নান্দেজ, সান্তিয়াগো সিমন, সান্তিয়ানো ক্যাস্ত্রো, লিওনেল ফ্লোরেস ও ম্যাতিয়াস সুলে। ভেগাকে নিয়ে আলোচনা বেশি।


ভ্যালেন্তিন বারকোর একাদশে ঢোকার সুযোগ রয়েছে। তিনি ম্যাতিয়াস সুলের সঙ্গে নিজের জায়গার জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। টিওয়াসি স্পোর্টসের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিকোলাস পাজ ফ্রাঙ্কো মাস্তানতুয়ানোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে। মাঝমাঠে একসঙ্গে খেলতে পারেন এজেকুয়েল প্যালাসিওস ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।


আর্জেন্টিনা ৪ অক্টোবর খেলবে বুরকিনা ফাসোর বিপক্ষে, ৭ অক্টোবর বেনিন ম্যাচ।


সম্ভাব্য একাদশ

এমিলিয়ানো মার্তিনেজ, আগুস্তিন গিয়াই, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, ফাকুন্দো মেদিনা/রোমান ভেগা, নিকোলাস পাজ, এজেকুয়েল প্যালাসিওস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, ম্যাতিয়াস সুলে/ভ্যালেন্তিন বারকো, হুলিয়ান আলভারেজ ও লাওতারো মার্তিনেজ।

ভোরে মাঠে নামছে আর্জেন্টিনা, দেখে নিন সম্ভাব্য একাদশ | সময় নিউজ