দেশে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তায় গাছের নজরদারি, আসছে ‘মাইট্রি’ অ্যাপ
বৃক্ষরোপণকে শুধু গাছ লাগানোর কর্মসূচিতে সীমাবদ্ধ না রেখে প্রতিটি গাছের জন্য আলাদা ডিজিটাল পরিচয় তৈরি, তথ্য সংরক্ষণ এবং দীর্ঘমেয়াদে তার বৃদ্ধি ও টিকে থাকার অবস্থা পর্যবেক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যেই প্রযুক্তিনির্ভর ‘মাইট্রি’অ্যাপ তৈরির কাজ করছে আই হ্যাভ এ প্ল্যান ফাউন্ডেশন।