নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী। ছবি: সময় সংবাদ
ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, ঢাকা-দিল্লি সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে আশাবাদী ভারত।
বুধবার (৩০ সেপ্টেম্বর) মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আহমেদ আযম খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এ কথা বলেন তিনি।
ত্রিবেদী বলেন, দুই দেশের সময় বিবেচনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর হবে। দিন, মাস নিয়ে কথা হয়নি। তাড়াহুড়ো করে খুব বেশি লাভ হয় না। তবে খুব শিগগিরই প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা হবে। প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সার্বিক পরিবেশ ইতিবাচক। দুই পক্ষের মানুষ চায় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকুক।
তিনি বলেন, দুই দেশের শিক্ষা ও স্বাস্থ্যখাত নিয়ে কথা হয়েছে। দুই দেশের একটা ইন্টারেস্ট আছে।

