বাংলাদেশ

বাঁশ কাটা নিয়ে বিরোধে চাচার হাতে ভাতিজা খুন

প্রতিবেদক, কুমিল্লা

প্রকাশ: ১ অক্টোবর ২০২৬, ২১:৫৫

বাঁশ কাটা নিয়ে বিরোধে চাচার হাতে ভাতিজা খুন

কুমিল্লার দেবিদ্বারে বাঁশ কাটাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। ছবি: সংগৃহীত

কুমিল্লার দেবিদ্বারে বাঁশ কাটাকে কেন্দ্র করে বিরোধের জেরে শফিকুল ইসলাম নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। অভিযুক্তরা সম্পর্কে চাচা-ভাতিজা। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

 

কুমিল্লার দেবিদ্বারে বাঁশ কাটাকে কেন্দ্র করে বিরোধের জেরে শফিকুল ইসলাম (৪০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে উপজেলার বারুর গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহত শফিকুল ইসলাম ওই গ্রামের মৃত মহাকাজীর ছেলে। তিনি দুই ছেলে ও এক মেয়ের জনক।

 

স্থানীয় সূত্রে জানা যায়, বাঁশ কাটাকে কেন্দ্র করে শফিকুল ইসলামের সঙ্গে একই গ্রামের নিশাত (২২) ও লিমনের (৪০) বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে নিশাত ও লিমন দা ও ছুরি দিয়ে শফিকুলকে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

অভিযুক্ত নিশাত বারুর গ্রামের নজরুল ইসলামের ছেলে এবং লিমন একই গ্রামের মৃত জয়নাল আবেদিনের ছেলে। তারা সম্পর্কে চাচা-ভাতিজা।

 

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।’

 

এদিকে, এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনার কারণ ও জড়িতদের বিষয়ে তদন্ত করছে পুলিশ।

বাঁশ কাটা নিয়ে বিরোধে চাচার হাতে ভাতিজা খুন | সময় নিউজ