রাজনীতি

ফেরদৌসী আহমেদের আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ

মহানগর ডেস্ক

প্রকাশ: ১ অক্টোবর ২০২৬, ২১:৩২

ফেরদৌসী আহমেদের আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ফেরদৌসী আহমেদের আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে সংসদ সচিবালয়।

 

বৃহস্পতিবার (১ অক্টোবর) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের আইন প্রণয়ন শাখা-২ থেকে এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি গেজেট আকারে প্রকাশ করা হয়। গেজেটে স্বাক্ষর করেছেন সংসদ সচিবালয়ের সচিব ব্যরিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া।

 

গেজেটে উল্লেখ করা হয়, জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ ১ অক্টোবর (১৬ আশ্বিন ১৪৩৩) পদত্যাগ করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদ অনুযায়ী একই তারিখে সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য হয়েছে।

ফেরদৌসী আহমেদের আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ | সময় নিউজ