বিনোদন ডেস্ক
প্রকাশ: ১ অক্টোবর ২০২৬, ১৩:২৮

এই আয়োজনের কেন্দ্রে থাকছে মেজবাউর রহমান সুমন পরিচালিত চলচ্চিত্র ‘রইদ’। দুই দিনে এলইডি পর্দায় চলচ্চিত্রটির চারটি প্রদর্শনী হবে। প্রতিদিন বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা এবং সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত প্রদর্শনী চলবে।
৯৯তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে ‘রইদ’। এটি মেজবাউর রহমান সুমনের দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।
চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি অনুষ্ঠানে থাকছে চলচ্চিত্রবিষয়ক সেমিনার ও প্রদর্শনী-পরবর্তী তারকা আড্ডা। আড্ডায় দর্শকদের মুখোমুখি হবেন চলচ্চিত্রটির পরিচালক মেজবাউর রহমান সুমন ও অভিনয়শিল্পী নাজিফা তুষি।
দুইদিনের এই আয়োজনের বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে লোকশিল্পের প্রদর্শনী। তালগাছ ও তালের আবহে সাজানো হবে পুরো প্রাঙ্গণ। থাকবে ঐতিহ্যবাহী বায়োস্কোপ, সাদা থান শাড়িতে আঁকা চিত্রপট, পটচিত্র ও রিকশাচিত্র।

