বাংলাদেশ

তরুণদের খেলাধুলায় মগ্ন দেখতে চাই: সড়কমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, ১৮:৩৫

তরুণদের খেলাধুলায় মগ্ন দেখতে চাই: সড়কমন্ত্রী

গ্রিনরোড এস্টেট সরকারি কর্মচারী সমাজকেন্দ্র আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কথা বলছেন সড়কমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: সময় সংবাদ

তরুণ প্রজন্মকে খেলাধুলায় মগ্ন রাখার পাশাপাশি খেলাধুলাকে শুধু বিনোদন নয়, পেশা হিসেবেও গড়ে তোলার প্রত্যাশা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।

 

শনিবার (৩ অক্টোবর) রাজধানীর কলাবাগানে গ্রিনরোড এস্টেট সরকারি কর্মচারী সমাজকেন্দ্র আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ প্রত্যাশার কথা বলেন।

 

সড়কমন্ত্রী বলেন, আমি চাই তরুণ প্রজন্ম সব সময় খেলাধুলায় মগ্ন থাকুক। খেলাধুলা শুধু বিনোদন হবে না, পেশা হবে। 

 

শেখ রবিউল আলম বলেন, ঐক্যের সমাজ চাই, যেখানে বিনোদন ও সম্প্রীতি থাকবে। কল্যাণমূলক সমাজ গড়তে চাই। এটিই আজকে খেলার এই মিলনমেলার অঙ্গীকার।
 

তরুণদের খেলাধুলায় মগ্ন দেখতে চাই: সড়কমন্ত্রী | সময় নিউজ