আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৬ অক্টোবর ২০২৬, ০৪:২৩

দিনাজপুরের বিরামপুরে পারিবারিক বিরোধের জেরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) রাত আটটার দিকে পৌর এলাকার কৃষ্ঠচাঁদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
বিরামপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, কৃষ্ঠচাঁদপুর গ্রামের মুকুল হোসেন ও শামসুজ্জামান আপন দুই ভাই। তাদের বাড়ি পাশাপাশি।
বাড়ির পাশের জমিতে ময়লা ফেলা নিয়ে দুই ভাইয়ের ঝগড়া হয়। এক পর্যায়ে বড় ভাই শামসুজ্জামান মুকুলের মাথায় লাঠি দিয়ে সজোরে আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়েন মুকুল। গ্রামবাসীরা তাকে উদ্ধার করে বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন বলে জানিয়েছেন পুলিশ।

