বাংলাদেশ

‘গুণী শিক্ষক সম্মাননা’ পেলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন অধ্যাপক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৬ অক্টোবর ২০২৬, ০১:০৪

‘গুণী শিক্ষক সম্মাননা’ পেলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন অধ্যাপক

সোমবার (৫ অক্টোবর) ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এই শিক্ষকদের হাতে সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিশ্ব শিক্ষক দিবসে জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক সম্মাননা’ পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) তিন অধ্যাপক। শিক্ষা ও গবেষণায় অবদানের স্বীকৃতিস্বরূপ মরণোত্তর, অবসরপ্রাপ্ত ও বর্তমান শিক্ষক- এই তিন ক্যাটাগরিতে তাদের সম্মাননা দেয়া হয়েছে।

 

সোমবার (৫ অক্টোবর) ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এই শিক্ষকদের হাতে সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

মরণোত্তর ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছেন বিশিষ্ট বিজ্ঞানী ও চবির গণিত বিভাগের সাবেক অধ্যাপক ড. জামাল নজরুল ইসলাম। 

 

অবসরপ্রাপ্ত ক্যাটাগরিতে রাজনীতিবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ড. আ ন ম মুনির আহমেদ চৌধুরী এবং বর্তমান শিক্ষক ক্যাটাগরিতে লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ও সমাজবিজ্ঞান গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. আমির মোহাম্মদ নসরুল্লাহ সম্মাননা পেয়েছেন।

 

ড. জামাল নজরুল ইসলামের পক্ষে তার মেয়ে সাদাফ সাজ সিদ্দিকী এবং ড. আ ন ম মুনির আহমেদ চৌধুরীর পক্ষে চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান সম্মাননা গ্রহণ করেন। অধ্যাপক ড. আমির মোহাম্মদ নসরুল্লাহ নিজে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর কাছ থেকে সম্মাননা নেন।

 

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যায়ের বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত মোট ১০২ জন শিক্ষককে সম্মাননা দেয়া হয়। প্রত্যেককে দুই লাখ টাকা, একটি ক্রেস্ট ও সম্মাননা স্মারক দেয়া হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেন চবি উপাচার্য।

‘গুণী শিক্ষক সম্মাননা’ পেলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন অধ্যাপক | সময় নিউজ