বাংলাদেশ

সময় টিভি পরিদর্শনে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুপা হক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, ২৩:২৮

সময় টিভি পরিদর্শনে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুপা হক

সময়ের টেলিভিশনের বিশেষ সম্পাদকীয়তে অংশ নেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ সংসদ সদস্য (এমপি) রুপা হক।

সময় টেলিভিশন পরিদর্শন করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ সংসদ সদস্য (এমপি) রুপা হক।

 

সোমবার (৫ অক্টোবর) রাতে রাজধানীর বাংলামোটরে অবস্থিত টেলিভিশন চ্যানেলটির কার্যালয়ে আসেন তিনি। তাকে স্বাগত জানান টেলিভিশনটির প্রধান নির্বাহী ও চিফ এডিটরিয়াল জুবায়ের বাবু।

 

রুপা হক সময় টেলিভিশনের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন ও কলা-কুশলীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর অংশ নেন সময়ের টেলিভিশনের বিশেষ সম্পাদকীয়তে। 

 

এ সময় তিনি বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ককে আরও শক্তিশালী করার ওপর জোর দেন। একইসঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে জোর দেন সুশাসনে। পাশাপাশি পাবনা জেলায় তার পুর্বপুরুষের ভিটায় যাওয়ার স্মৃতিচারণ করেন ব্রিটিশ এমপি রুপা হক।

প্রাসঙ্গিক:

সময় টিভি পরিদর্শনে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুপা হক | সময় নিউজ