লাইফস্টাইল

ফ্যাটি লিভার হলে কী খাওয়া যাবে না

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, ২২:০২

ফ্যাটি লিভার হলে কী খাওয়া যাবে না

চিনি লিভারে চর্বি জমা আরও দ্রুত গতিতে বাড়ায়। ছবি: সংগৃহীত

ফ্যাটি লিভার হলো এমন একটি অবস্থা যখন যকৃতে বা লিভারে অতিরিক্ত চর্বি বা ফ্যাট জমা হয়। এ সমস্যা থাকলে লিভারের মারাত্মক ক্ষতিসহ শরীরে বেশ কিছু জটিল ও গুরুতর রোগ বা স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে।

 

তাই ফ্যাটি লিভার হলে লাইফস্টাইলে দ্রুত পরিবর্তন আনা জরুরী। ডায়েটেও জুড়ে দিতে হবে কিছু বিধি-নিষেধ। আসুন এক নজরে জেনে নিই ফ্যাটি লিভার সমস্যায় কোন কোন খাবার এড়িয়ে চলতে হবে-

 

১। অ্যালকোহল: এটি লিভারের কোষ নষ্ট করে এবং ফ্যাটি লিভারের মূল কারণগুলোর একটি।

 

২। চিনি ও মিষ্টিজাতীয় খাবার: কোমল পানীয়, সোডা, প্যাকেটজাত ফলের রস, মিষ্টি, জিলাপি বা ক্যান্ডি লিভারে চর্বি জমা দ্রুত বাড়িয়ে দেয়।

 

৩। রিফাইন্ড কার্বোহাইড্রেট: সাদা ভাত, ময়দা বা সাদা আটার তৈরি খাবার (যেমন- সাদা রুটি, পাস্তা, নুডলস) রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়িয়ে দেয়।

 

৪। তৈলাক্ত খাবার ও ফাস্টফুড: বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই, সমুচা এবং অতিরিক্ত তেলে ভাজা খাবার ট্রান্স ফ্যাট ও স্যাচুরেটেড ফ্যাটে ভরপুর থাকে, যা লিভারে প্রদাহ সৃষ্টি করে।

 

৫। প্রক্রিয়াজাত ও রেড মেট: গরুর মাংস, খাসির মাংস এবং প্রক্রিয়াজাত মাংসের (সসেজ, বেকন) মধ্যে থাকা ক্ষতিকর চর্বি লিভারের ওপর অতিরিক্ত চাপ তৈরি করে।

 

৬। অতিরিক্ত লবণ: বেশি লবণ খাওয়া শরীরের জন্য ক্ষতিকর এবং এটি লিভারের সমস্যা আরও জটিল করতে পারে।

 

৭। অতিরিক্ত চিনি: এটি লিভারে চর্বি জমা আরও দ্রুত গতিতে বাড়ায়। তাই খাবারে চিনি সম্পূর্ণ বর্জন করা উচিত ফ্যাটি লিভার সমস্যায়। 

ফ্যাটি লিভার হলে কী খাওয়া যাবে না | সময় নিউজ