মহানগর ডেস্ক
প্রকাশ: ২ অক্টোবর ২০২৬, ১১:৪৫

ঢাকা মহানগর পুলিশের লোগো
রাজধানী ঢাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪২৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে ১১৮ জনই মিরপুরের। একই সময়ে ৭৯টি মামলা করা হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) সকালে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
অভিযানে মিরপুর বিভাগে ১১৮ জন, তেজগাঁও বিভাগে ৬২, ওয়ারীতে ৪৬, রমনায় ৪২, লালবাগে ৪১, মতিঝিলে ৩৯, উত্তরা বিভাগে ৩৮, গুলশানে ৩৬, গোয়েন্দা বিভাগ পাঁচজন ও সিটিটিসি বিভাগ একজনকে গ্রেফতার করে।
অভিযানে দুটি সুইচ গিয়ার চাকু, ৩৮৬ ইয়াবা, ৭ কেজি ৯৬০ গ্রাম গাঁজা, দুটি মোটরসাইকেল, পাঁচটি মোবাইল ফোন, একটি এসএসডি কার্ড ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয়।
আকতার হোসেন জানান, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

