মহানগর ডেস্ক
প্রকাশ: ২ অক্টোবর ২০২৬, ১১:২৫

গির্জা কর্তৃপক্ষ জানায়, গির্জার পুরোহিত ফাদার কাজল পিউরিফিকেশনের দেয়া তথ্য মতে তিনি বৃহস্পতিবার ভোর ৫টায় গির্জায় প্রবেশের সময় মিনিগেটর তালা খোলা দেখতে পান। পরে দোতলার দিকে তাকালে গির্জায় রাখা ৭০ কেজি ওজনের ঘণ্টাটি নেই দেখেন।
পরবর্তীতে ফাদার গির্জার সিসি ক্যামেরা চেক করলে দেখা যায়, বুধবার দিবাগত রাত ১২টার পরে সিসি ক্যামেরায় আর কোনো রেকর্ড হয়নি।
এ ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি মামলাও করা হয়েছে। পুলিশের পক্ষ থেকেও ঘণ্টাটি উদ্ধারে তৎপরতা চালানো হয়েছে বলে জানা গেছে।

