নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, ১৩:০৬

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। ফাইল ছবি
বিমানবন্দরে দায়িত্ব পালনে গাফিলতি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।
সোমবার (৫ অক্টোবর) সকালে এয়ারপোর্টে ইমারজেন্সি ফায়ার এক্সারসাইজ-২০২৬ মহড়া শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
মন্ত্রী বলেন, বিমানবন্দরে সঠিকভাবে দায়িত্ব পালন করলে দেয়া হবে পুরস্কার, গাফলতি করলে নেয়া হবে কঠোর ব্যবস্থা।
তিনি বলেন, বিমানবন্দরে হয়রানি ও যাত্রীদের সেবা নিয়ে অপতথ্য ছড়ানো হচ্ছে, তাই সবাইকে সতর্ক থাকতে হবে।
মন্ত্রী আরও বলেন, বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে।
থার্ড টার্মিনাল নিয়ে তিনি বলেন, থার্ড টার্মিনালের ১০ হাজার ট্রলি আছে, নতুন করে কোনো সমস্যা হবে না।

