বাংলাদেশ

৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, ২০:০৭

৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে ৭ নভেম্বরকে প্রতি বছর সাধারণ ছুটির দিন ঘোষণা করেছে সরকার। 

 

সোমবার (৫ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২৩তম বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। 

 

মন্ত্রিসভার বৈঠকের পর প্রেস ব্রিফে বলা হয়, প্রতি বছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’-এ সাধারণ ছুটি থাকবে। এদিনটি জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদ্‌যাপনসংক্রান্ত পরিপত্রে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে পালিত হবে।

 

এদিকে একই বৈঠকে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর একদিনের অতিরিক্ত ছুটির প্রস্তাব অনুমোদন করা হয়েছে। তবে ১৭ অক্টোবর (শনিবার) অফিস খোলা থাকবে। 

 

২২ অক্টোবর অফিস বন্ধ থাকায় পরে দুদিন ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার হওয়ায় সরকারি চাকরিজীবীরা টানা পাঁচ দিনের ছুটি পাবেন।

৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা | সময় নিউজ