বাংলাদেশ

উদ্ভাবন বাড়াতে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী

মহানগর ডেস্ক

প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, ২০:৪৮

উদ্ভাবন বাড়াতে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী

দেশে উদ্ভাবন বাড়াতে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

 

শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর মেরুল বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

 

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী বলেন, উদ্ভাবনের পরিকল্পনা নিয়ে আসছে অনেকেই, কিন্তু সেটার বাস্তবায়ন হচ্ছে না। শুধু পরিকল্পনায় থাকলেই হবে না, বাস্তবায়ন করতে হবে।

 

এআইকে সরকার গুরুত্ব দিচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, এআই নিয়ে শুধু ইতিবাচকভাবে ভাবলেই চলবে না। জব সেক্টরে এআইয়ের যে নেতিবাচক প্রভাব সেটা নিয়েও ভাবতে হবে।

 

এসময় পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, বড় অর্থনীতির দেশ হতে চাইলে উদ্ভাবন ও গবেষণাকে যুগোপযোগী করতে হবে।

উদ্ভাবন বাড়াতে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী | সময় নিউজ