খেলা

২০২৭ বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

খেলা ডেস্ক

প্রকাশ: ২ অক্টোবর ২০২৬, ১০:০৪

২০২৭ বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

ওয়ানডে বিশ্বকাপ ট্রফি। ছবি: এএফপি

২০২৭ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচের প্রতিপক্ষ ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠেয় আসরে বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে। গ্রুপের অন্য দল নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা এবং বাছাইপর্ব পেরিয়ে আসা একটি দল।


আগামী বছরের ২ অক্টোবর শুরু হবে বিশ্বকাপ। বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু হবে ৮ অক্টোবর নামিবিয়ার উইন্ডহুকে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে।


গ্রুপ পর্বে প্রতিটি দল পাঁচটি করে ম্যাচ খেলবে। পয়েন্ট তালিকার শীর্ষ তিন দল সরাসরি সুপার সেভেনে জায়গা পাবে। চতুর্থ অবস্থানে থাকা দলের জন্যও থাকবে সুযোগ। দুই গ্রুপের চতুর্থ দলের মধ্যে বেশি পয়েন্ট পাওয়া দলটি সপ্তম দল হিসেবে পরের পর্বে উঠবে।


সুপার সেভেনে সাত দল একে অপরের বিপক্ষে খেলবে। সেখান থেকে পয়েন্ট তালিকার শীর্ষ চার দল উঠবে সেমিফাইনালে। ২১ নভেম্বর জোহানেসবার্গে হবে ফাইনাল।


এবারের ১৪ দলের বিশ্বকাপে এখন পর্যন্ত ১০ দলের জায়গা নিশ্চিত হয়েছে। তিন স্বাগতিকের মধ্যে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি খেলবে। নামিবিয়াকে অবশ্য পেরোতে হবে বাছাইপর্ব। একই পথে যেতে হবে সাবেক দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকেও।

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সূচি
 

তারিখ ম্যাচ ভেন্যু
৭ অক্টোবর ২০২৭ ভারত–অস্ট্রেলিয়া কেপটাউন
৮ অক্টোবর ২০২৭ পাকিস্তান–আফগানিস্তান শোয়ানি
৮ অক্টোবর ২০২৭ ইংল্যান্ড–বাংলাদেশ উইন্ডহুক
৯ অক্টোবর ২০২৭ জিম্বাবুয়ে–কোয়ালিফায়ার এ বুলাওয়ে
৯ অক্টোবর ২০২৭ দক্ষিণ আফ্রিকা–নিউজিল্যান্ড কেপটাউন
১০ অক্টোবর ২০২৭ ভারত–পাকিস্তান জোহানেসবার্গ
১০ অক্টোবর ২০২৭ শ্রীলঙ্কা–কোয়ালিফায়ার বি উইন্ডহুক
১১ অক্টোবর ২০২৭ জিম্বাবুয়ে–আফগানিস্তান বুলাওয়ে
১২ অক্টোবর ২০২৭ অস্ট্রেলিয়া–কোয়ালিফায়ার এ পার্ল
১২ অক্টোবর ২০২৭ নিউজিল্যান্ড–বাংলাদেশ কুগোম্পো
১৩ অক্টোবর ২০২৭ ইংল্যান্ড–শ্রীলঙ্কা উইন্ডহুক
১৩ অক্টোবর ২০২৭ দক্ষিণ আফ্রিকা–কোয়ালিফায়ার বি পার্ল
১৪ অক্টোবর ২০২৭ ভারত–আফগানিস্তান শোয়ানি
১৫ অক্টোবর ২০২৭ পাকিস্তান–কোয়ালিফায়ার এ ব্লুমফন্টেইন
১৫ অক্টোবর ২০২৭ জিম্বাবুয়ে–অস্ট্রেলিয়া হারারে
১৬ অক্টোবর ২০২৭ শ্রীলঙ্কা–বাংলাদেশ ডারবান
১৬ অক্টোবর ২০২৭ দক্ষিণ আফ্রিকা–ইংল্যান্ড গাবেখা
১৭ অক্টোবর ২০২৭ ভারত–কোয়ালিফায়ার এ ব্লুমফন্টেইন
১৭ অক্টোবর ২০২৭ নিউজিল্যান্ড–কোয়ালিফায়ার বি হারারে
১৮ অক্টোবর ২০২৭ অস্ট্রেলিয়া–আফগানিস্তান কুগোম্পো
১৯ অক্টোবর ২০২৭ জিম্বাবুয়ে–পাকিস্তান হারারে
১৯ অক্টোবর ২০২৭ দক্ষিণ আফ্রিকা–বাংলাদেশ ডারবান
২০ অক্টোবর ২০২৭ নিউজিল্যান্ড–শ্রীলঙ্কা জোহানেসবার্গ
২০ অক্টোবর ২০২৭ ইংল্যান্ড–কোয়ালিফায়ার বি হারারে
২১ অক্টোবর ২০২৭ আফগানিস্তান–কোয়ালিফায়ার এ কুগোম্পো
২২ অক্টোবর ২০২৭ অস্ট্রেলিয়া–পাকিস্তান পার্ল
২২ অক্টোবর ২০২৭ দক্ষিণ আফ্রিকা–শ্রীলঙ্কা জোহানেসবার্গ
২৩ অক্টোবর ২০২৭ ইংল্যান্ড–নিউজিল্যান্ড গাবেখা
২৩ অক্টোবর ২০২৭ বাংলাদেশ–কোয়ালিফায়ার বি শোয়ানি
২৪ অক্টোবর ২০২৭ জিম্বাবুয়ে–ভারত ভিক্টোরিয়া ফলস
২০২৭ বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি | সময় নিউজ