রাজনীতি

জনগণের ভোগান্তি নিয়ে কথা বলায় মেজর আখতারের বিরুদ্ধে মামলা হয়েছে: সেলিম উদ্দিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২ অক্টোবর ২০২৬, ১৬:২৪

জনগণের ভোগান্তি নিয়ে কথা বলায় মেজর আখতারের বিরুদ্ধে মামলা হয়েছে: সেলিম উদ্দিন

বিমানবন্দরে যাত্রীদের ভোগান্তি নিয়ে প্রতিবাদ করায় মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা একজন মুক্তিযোদ্ধাকে অবমাননার শামিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিন।

বিমানবন্দরে যাত্রীদের ভোগান্তি নিয়ে প্রতিবাদ করায় মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা একজন মুক্তিযোদ্ধাকে অবমাননার শামিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিন।  

শুক্রবার (২ অক্টোবর) আখতারুজ্জামানের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলার প্রেক্ষিতে তিনি গণমাধ্যমকর্মীদের কাছে এমন মন্তব্য করেন।  

সেলিম উদ্দিন বলেন, বিএনপি এখন আওয়ামী লীগের মতো মামলা-হামলার রাজনীতি করছে। বিমানবন্দরে জমজমের পানি এবং লাগেজ সংগ্রহ নিয়ে ওমরাহ ফেরতদের ভোগান্তি সৃষ্টি ও জামায়াতের ৩৪ এমপিকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় রাখার পেছনে ষড়যন্ত্রমূলক দূরভীসন্ধি থাকতে পারে বলেও অভিযোগ করেন তিনি। 

তিনি আরও বলেন, জনগণের ভোগান্তি নিয়ে কথা বলায় আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা করেছে সরকার। এসব আচরণে  সরকার পুরনো ফ্যাসিবাদের পথেই হাঁটছে। 

এরআগে, বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৯টার দিকে মদিনা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৩৩৮ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ওই ফ্লাইটে জামায়াতের সংসদ সদস্য থেকে শুরু করে গুরুত্বপূর্ণ নেতারাও ছিলেন। ওমরাহ করে আসা ওই ব্যক্তিরা ইমিগ্রেশন শেষ করে দেড়-দুই ঘণ্টা অপেক্ষা করেও জমজমের পানি ও লাগেজ পাচ্ছিলেন না। পরে ঘটনাস্থলে উপস্থিত হন বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগিব সামাদ। এ সময় মেজর (অব.) আখতারুজ্জামান নির্বাহী পরিচালকের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান। এক পর্যায়ে ঘটনাস্থলে বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত হন। এ সময় তাদের সঙ্গেও বাদানুবাদ হয়। 

এ ঘটনায় শুক্রবার (২ অক্টোবর) বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব বাদী হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা ও মারধরের অভিযোগে জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়ের করেন।

জনগণের ভোগান্তি নিয়ে কথা বলায় মেজর আখতারের বিরুদ্ধে মামলা হয়েছে: সেলিম উদ্দিন | সময় নিউজ