বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২ অক্টোবর ২০২৬, ১৭:১৫

‘দৃশ্যম ৩: দ্য কনক্লুশন’ সিনেমার অভিনয়শিল্পীরা। ছবি: সংগৃহীত
আজ শুক্রবার (২ অক্টোবর) প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বলিউড অভিনেতা অজয় দেবগন অভিনীত হিন্দি ক্রাইম থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩: দ্য কনক্লুশন’। সিনেমাটি দেখার পর সামাজিকে যোগাযোগ মাধ্যমে প্রশংসা ছড়িয়ে পড়েছে ভক্তদের।
‘দৃশ্যম ৩: দ্য কনক্লুশন’ পরিচালনা করেছেন নির্মাতা অভিষেক পাঠক। সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন অজয় দেবগন, টাবু, জয়দীপ আহলাওয়াত, প্রকাশ রাজ, শ্রিয়া শরণ ও ইশিতা দত্ত।
সিনেমার কাহিনি এগিয়ে গেছে, বিজয় সালগাঁওকর ও তার পরিবারের ভাগ্যের চূড়ান্ত মীমাংসা এবং আইনি লড়াই নিয়ে। যেখানে পরিবারকে রক্ষার তাগিদে এক চতুর চাল চালতে দেখা যাবে বিজয়কে, যেখানে যুক্ত হচ্ছে বেশ কিছু নতুন রহস্য ও নাটকীয় মোড়।
সিনেমাটি দেখার পর সিনেপ্রেমীরা এর কাহিনি, ইন্টারভ্যাল দৃশ্যপট, অভিনয়শিল্পীদের অভিনয়, ক্যামেরার অ্যাংগেল ও কারিগরি দিকের বেশ প্রশংসা করছে।
এদিকে স্যাকনিল্কের সর্বশেষ তথ্য বলছে, প্রেক্ষাগৃহে মুক্তির আগেই প্রায় ৫০ কোটি টাকার অগ্রিম টিকিট বিক্রি করেছে ‘দৃশ্যম ৩: দ্য কনক্লুশন’। ভারতের ২৩৮টি শহরের ৩৩৩টি প্রেক্ষাগৃহে ছড়িয়ে থাকা ১,৫০৩টি শোতে দর্শক আগ্রহ বাড়ায় প্রেক্ষাগৃহগুলোতে রয়েছে ভক্তদের উপচে পড়া ভিড়।

