বাংলাদেশ

তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত হয়ে যাবে: চিফ হুইপ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২ অক্টোবর ২০২৬, ১৭:৪১

তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত হয়ে যাবে: চিফ হুইপ

চিফ হুইপ নুরুল ইসলাম মনি। ফাইল ছবি

কিশোর গ্যাং আগামী তিন মাসের মধ্যে নিয়ন্ত্রণের জন্য সরকার পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

 

শুক্রবার (২ অক্টোবর) ডিবেট ফর ডিমোক্রেসির এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

 

চিফ হুইপ বলেন, মানুষের যদি অভাব থাকে, তাহলে সে যেকোনো অপরাধের সামনে আত্মসমর্পণ করে। ব্যবস্থাপনা ও সামাজিক অগ্রযাত্রার সূচনাও ক্ষুধা ও দারিদ্র্য থেকে। আমাদের সমাজে পরিবেশ তৈরি করতে হবে ভবিষ্যৎ প্রজন্মকে উন্নত করতে। 

 

নুরুল ইসলাম মনি বলেন, পাঁচ মাসের মধ্যে সরকারের ওপর অনাস্থা আনার কোনো কারণ নেই। পেট্রোল পাম্পে তেল নেই। কিন্তু দাম বাড়ানোর সঙ্গে সঙ্গে তেলের কোনো সংকট নেই। তেলের সংকট কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। এভাবেই আবার সংকট তৈরি করা হচ্ছে। 

 

তিনি বলেন, হেলমেট বাহিনী, হাতুড়ি বাহিনী যাতে আর দেশে তৈরি না হয়, সেজন্য দেশের মানুষের প্রতি আহ্বান জানাই। আগামী তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত হয়ে যাবে। এটা সরকারের কমিটমেন্ট।

 

তিন আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ক্ষতির বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কিশোররা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য কাজ করছে সরকার। জুলাইয়ের পর দেখছি অশ্লীল ভাষার ব্যবাহার বেড়েছে। আইনকানুন ও বিচারব্যবস্থা দিয়ে কিশোর গ্যাংয়ের সদস্যদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।

প্রাসঙ্গিক:

তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত হয়ে যাবে: চিফ হুইপ | সময় নিউজ