নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২ অক্টোবর ২০২৬, ১৭:০১

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। ফাইল ছবি
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য জ্বালানিবাহী বিমান ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
প্রযুক্তিমন্ত্রী বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানিবাহী বিমান ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে। আজ রাত সাড়ে ১১টা নাগাদ বিমানটি দেশে পৌঁছাবে।
ফকির মাহবুব আনাম আরও জানান, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ভাল্ভ মেরামত করা হয়েছে। সেটি এখন কাজ করছে। সব পরীক্ষা-নিরীক্ষা শেষে শিগগিরই বিদ্যুৎ উৎপাদন শুরু করা হবে।

