নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২ অক্টোবর ২০২৬, ১৪:০৩

ডেঙ্গু ও হামের মতো সংক্রামক রোগের ঝুঁকি কমাতে স্বাস্থ্যকে নগর পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ করার সুপারিশ করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স।
ডেঙ্গু ও হামের মতো সংক্রামক রোগের ঝুঁকি কমাতে স্বাস্থ্যকে নগর পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ করার সুপারিশ করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)।
শুক্রবার (২ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব সুপারিশ তুলে ধরেন নগর পরিকল্পনাবিদ ও বিআইপির সভাপতি ড. আরিফুল ইসলাম।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে নির্মাণাধীন ভবন, বেজমেন্ট, লিফটের গর্ত ও ছাদে পানি জমার ঝুঁকি বিবেচনায় নিয়ে ভবনের নকশা এবং নির্মাণ অনুমোদনের সময়ই পানি নিষ্কাশন ও পানি জমা প্রতিরোধের ব্যবস্থা রাখতে হবে।
পাশাপাশি নির্মাণস্থলে নিয়মিত লার্ভা পরিদর্শন ও জমে থাকা পানি অপসারণ নিশ্চিত করা গেলে এডিস মশার প্রজননক্ষেত্র কমানো সম্ভব বলেও দাবি করেন তিনি।
অন্যদিকে, হামের ঝুঁকি মোকাবিলায় জনসংখ্যার ঘনত্ব, শিশুর সংখ্যা ও টিকা কভারেজ বিবেচনায় নিয়ে ঘনবসতিপূর্ণ ও টিকাদান-বঞ্চিত এলাকায় বিশেষ টিকাদান কেন্দ্র স্থাপনের সুপারিশ করেন এ নগর পরিকল্পনাবিদ।

