মহানগর ডেস্ক
প্রকাশ: ২ অক্টোবর ২০২৬, ০৮:৩৮

বৃহস্পতিবার (১ অক্টোবর) দিবাগত রাতে তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের ডিসি ইবনে মিজান।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে বাংলামোটর মোড়ের উত্তর পাশের একটি গলিতে সোহান ও হাতিরঝিল থানা যুবদলের বহিষ্কৃত আহ্বায়ক সাইমনের মধ্যে কথা-কাটাকাটি হয়।
একপর্যায়ে সোহাগের মাথায় আঘাত করেন সাইমন। এতে সোহাগ আহত হন। পরে সেখানে সাইমন দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন বলে অভিযোগ ওঠে। আহত সোহাগকে (৪৫) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। পরে দিবাগত রাতে সাইমনসহ চারজনকে আটক করা হয়।
খোঁজ নিয়ে জানা যায়, এর আগে দলীয় নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর উত্তর যুবদলের আওতাধীন হাতিরঝিল থানার ৩৫ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক ফেরদৌস আহমেদ সায়মনকে চলতি বছরের ৩ ফেব্রুয়ারি প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়।

