নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৪ অক্টোবর ২০২৬, ০৮:১৯

রাজধানী ও আশপাশের এলাকায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রোববার (৪ অক্টোবর) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেয়া পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া দফতর জানিয়েছে, এ সময়ে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে।
আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, এই সময়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে সামগ্রিকভাবে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

