রাজনীতি

এমপি পদ থেকে পদত্যাগ করেছেন মিষ্টি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১ অক্টোবর ২০২৬, ১৪:০৪

এমপি পদ থেকে পদত্যাগ করেছেন মিষ্টি

সংরক্ষিত নারী আসনের এমপি পদ থেকে পদত্যাগ করেছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি। ফাইল ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশের পর সংরক্ষিত নারী আসনের এমপি পদ থেকে পদত্যাগ করেছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি।


বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।


প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।


এর আগে গত ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ উঠলেও তিনি বিষয়টি অস্বীকার করেন।


রাড্ডায় হামলার ঘটনায় বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, তদন্তে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে কাউকে ছাড় দেয়া হবে না।

এমপি পদ থেকে পদত্যাগ করেছেন মিষ্টি | সময় নিউজ