রাজনীতি

চাঁদাবাজি বন্ধ না হলে আবারও ভয়াবহ রূপে জুলাই নেমে আসবে: সেলিম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১ অক্টোবর ২০২৬, ১৩:১৬

চাঁদাবাজি বন্ধ না হলে আবারও ভয়াবহ রূপে জুলাই নেমে আসবে: সেলিম

ঢাকা মহানগর উত্তরের জামায়াত আমির সেলিম উদ্দিন। ফাইল ছবি

চাঁদাবাজি বন্ধ না হলে আবারও ভয়াবহ রূপে জুলাই নেমে আসবে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তরের জামায়াত আমির সেলিম উদ্দিন।


বৃহস্পতিবার দুপুরে মিরপুরে রাড্ডা মেডিকেল পরিদর্শন শেষে এমন হুঁশিয়ারি দেন তিনি।


সেলিম বলেন, মা ও শিশুদের এই হাসপাতালে হামলা সব বর্বরতাকে হার মানিয়েছে। হামলা দখলচেষ্টার তদন্তে দুর্বলতা ও জড়িতদের ছাড় দেয়া হলে আন্দোলনের ডাক দেবে জামায়াত।


জামায়াতের এই নেতার দাবি, এই হামলা ও দখল চেষ্টার সাথে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা জড়িত। তাদের আড়াল করতেই ভিন্ন গল্প সাজাচ্ছে সরকার। কোনো এমপি, মন্ত্রী জড়িত থাকলে তার নাম প্রকাশ ও পদচ্যুতের দাবি জানানো হয়।


এসময় স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার আরমান দাবি করেন, হামলায় অংশ নেয়া ব্যক্তিদের সাথে নিয়ে বিএনপি দলীয় এমপিরা রাড্ডা হাসপাতাল পরিদর্শন করে গেছেন, যা সরকারের জন্য লজ্জার।

চাঁদাবাজি বন্ধ না হলে আবারও ভয়াবহ রূপে জুলাই নেমে আসবে: সেলিম | সময় নিউজ