অর্থ-বাণিজ্য

সেপ্টেম্বরের ২৮ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৫৩ কোটি ডলার

প্রতিবেদক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:০১

সেপ্টেম্বরের ২৮ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৫৩ কোটি ডলার

মার্কিন ডলার। ছবি: সংগৃহীত

চলতি মাসের প্রথম ২৮ দিনে দেশে এসেছে ২৫৩ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৯ কোটি ০৪ ডলার রেমিট্যান্স।


মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

 
তিনি বলেন, চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ২৮ দিনে দেশে এসেছে ২৫৩ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। গত বছরের একই সময়ে যা এসেছিল ২৪৬ কোটি ৫০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে বেড়েছে রেমিট্যান্স প্রবাহ।


চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৮৩৫ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। আর গত অর্থবছরের একই সময়ে যা এসেছিল ৭৩৬ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। বছর ব্যবধানে যা বেড়েছে ১৩ দশমিক ৫০ শতাংশ।

সেপ্টেম্বরের ২৮ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৫৩ কোটি ডলার | সময় নিউজ