মহানগর ডেস্ক
প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, ০৮:০২

শনিবার (৩ অক্টোবর) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।
বিকেল ৩টায় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাল্টিপারপাস হলে ‘EconThon, National Inter-University Economics Competition’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
সকাল ১০টায় রাজধানীর ফার্মগেটে জেডিপিসি কনফারেন্স সেন্টারে জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি) পিএলসির প্রদর্শনী কেন্দ্রের উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম উপস্থিত থাকবেন।
বিকেল ৪টায় ধানমন্ডির গ্রীনরোড গভর্নমেন্ট স্টাফ কোয়ার্টারে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
বিকেল সাড়ে ৩টায় মেরুল বাড্ডায় ব্র্যাক ইউনিভার্সিটি অডিটোরিয়ামে ‘বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন অ্যাওয়ার্ডস ২০২৬’ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।
সকাল ১১টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউ ও শেরে বাংলা নগর এলাকায় ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবে ডিএনসিসি। জাতীয় সংসদ ভবনের সম্মুখে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
সকাল সাড়ে ১০টায় পুরানা পল্টনের ফার্স হোটেল অ্যান্ড রিসোর্টসে রেস্তোরাঁ খাতের সংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে খাতটির বর্তমান সংকট ও করণীয় নিয়ে সংশ্লিষ্টরা বক্তব্য দেবেন।

