বাংলাদেশ

৭২ সহকারী পুলিশ সুপারকে নতুন কর্মস্থলে পদায়ন

মহানগর ডেস্ক

প্রকাশ: ৪ অক্টোবর ২০২৬, ২১:২২

৭২ সহকারী পুলিশ সুপারকে নতুন কর্মস্থলে পদায়ন

বাংলাদেশ পুলিশের শিক্ষানবিশ ৭২ জন সহকারী পুলিশ সুপারকে (এএসপি) বাস্তব প্রশিক্ষণ শেষে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে।

 

শনিবার (৩ অক্টোবর) বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সই করা প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।

 

প্রজ্ঞাপনে জানানো হয়, পুলিশ হেডকোয়ার্টার্সে (টিআর) ন্যস্ত এসব কর্মকর্তা নির্দিষ্ট জেলায় বাস্তব প্রশিক্ষণ সমাপন শেষে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নতুন পদে বা স্থানে দায়িত্ব পালন করবেন। জনস্বার্থে জারি করা এই আদেশ পদায়িত জেলায় বাস্তব প্রশিক্ষণ সন্তোষজনকভাবে সমাপ্তির পর অবিলম্বে কার্যকর হবে।

 

বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে এম এম তারিক-উল্লাহ, মো. রাইসুল ইসলাম, শাওন রেজা, মো. আশিকুর রহমান, জুবায়ের আহমেদ, মো. মাইনুল হোসেন মুন্সী, মো. শাহিন আলম শাওন এবং মো. মাজহারুল ইসলামকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার (এসি) হিসেবে পদায়ন করা হয়েছে। তানজিনা সুলতানা, তানভীর আহমেদ, মোহাম্মদ মোতাইনুল ইসলাম এবং বিপ্লব কুমার নন্দীকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী পুলিশ কমিশনার করা হয়েছে।

 

এ ছাড়া খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সহকারী পুলিশ কমিশনার করা হয়েছে মেহেদী হাসান আমজাদ, হাসিবুল হাসান শিপন, মো. এহসানুল করিম ও মো. সজীব মিয়াকে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সহকারী পুলিশ কমিশনার হিসেবে পদায়ন পেয়েছেন মো. আবদুল্লাহ আল সাদমান, পূজা রানী দাস ও প্রকৃতি ইসলাম। বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) সহকারী পুলিশ কমিশনার হয়েছেন মো. জামাল হোসেন ও প্রশান্ত ঘোষ। অন্যদিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) সহকারী পুলিশ কমিশনার পদে বদলি করা হয়েছে মো. দেলোয়ার হোসেন রনি ও মো. আরাফাত হোসেনকে।

 

বিশেষায়িত ইউনিটগুলোর মধ্যে শাহেদুল ইসলাম, মো. আবু রায়হান ও মো. ফাহিম ফয়সালকে টুরিস্ট পুলিশে, মো. মোকছেদুল মোমিন ও তানভীর আহাম্মদকে সিআইডিতে, তোফাজ্জল হোসাইন সুমন ও রূপম দেবনাথকে পিবিআইয়ে বদলি করা হয়েছে। এ ছাড়া আশীষ কুমার বিশ্বাস, আসাদুজ্জামান আশিক, মো. রুহুল আমিন হাওলাদার ও মো. মহসিন আহমেদকে এপিবিএন-এ এবং রিয়াজ খান ও মো. শোয়েব আহমেদকে শিল্পাঞ্চল পুলিশে পদায়ন করা হয়েছে।

 

একই প্রজ্ঞাপনে রনি হাওলাদার, নির্জন সরকার, মো. সাইফুল হক ও আহমেদ সাদমান সাকিবকে এসআরবিতে; মো. মাকসুদুল হাসান, নাজমুল সাদাত, মো. লতিফুল হাসান বাঁধন ও মো. হাদিউল ইসলামকে পুলিশ হেডকোয়ার্টার্সের টিআর পদে (সাইবার পুলিশ ইউনিটে সংযুক্ত) পদায়ন করা হয়েছে।

 

অন্য কর্মকর্তাদের মধ্যে মো. মনজুরুল আলমকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, মো. ফারুকান হায়দারকে ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, মো. ওয়ারক্ষ ইয়াজদানীকে রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, মো. আসাদ আহমেদ রনিকে এসআরবিতে এবং মো. আবদুল্লাহ আল মাহমুদ খাঁন, খন্দকার শফিক রহমান ও ত্রয়ী চাকমাকে পুলিশ হেডকোয়ার্টার্সে সহকারী পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

৭২ সহকারী পুলিশ সুপারকে নতুন কর্মস্থলে পদায়ন | সময় নিউজ