বাংলাদেশ

জানুয়ারি থেকে ‍জুনের মধ্যে সব ইউপি নির্বাচন সম্পন্ন করা হবে: শাহে আলম

জেলা প্রতিনিধি

প্রকাশ: ১ অক্টোবর ২০২৬, ১২:২০

জানুয়ারি থেকে ‍জুনের মধ্যে সব ইউপি নির্বাচন সম্পন্ন করা হবে: শাহে আলম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ফাইল ছবি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, আগামী জানুয়ারি থেকে জুনের মধ্যে দেশের সব  ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শেষ করা হবে।


বৃহস্পতিবার (১ অক্টোবর) গাইবান্ধায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।


প্রতিমন্ত্রী বলেন, সব স্থানীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ  করা হবে। প্রয়োজনে প্রতিটি নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে। 


বিদ্যুৎ নিয়ে তিনি বলেন, ছাদে সোলার বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে দেশের বিদ্যুৎ ঘাটতি মোকাবিলায় কাজ শুরু করেছে সরকার। 
 

জানুয়ারি থেকে ‍জুনের মধ্যে সব ইউপি নির্বাচন সম্পন্ন করা হবে: শাহে আলম | সময় নিউজ