নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৪ অক্টোবর ২০২৬, ১১:১২

সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ। ছবি সংগৃহীত
সৌদি আরবের মদিনায় তাইবাহ বিদ্যুৎকেন্দ্রে হুতিদের ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।
রোববার (৪ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেয়া বিবৃতিতে বলা হয়, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক ও মসজিদে নববীতে বিদ্যুৎ সরবরাহকারী গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা ইসলামের পবিত্রতম স্থানগুলোর মর্যাদার ওপর অগ্রহণযোগ্য আঘাত।
এতে সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশটির পাশে পূর্ণ সংহতি প্রকাশ করা হয়েছে।
একইসঙ্গে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা ক্ষুণ্ন করে—এমন যেকোনো আগ্রাসী কর্মকাণ্ড দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে বাংলাদেশের অবস্থানও বিবৃতিতে পরিষ্কার করা হয়েছে।

