বাংলাদেশ

বান্দরবানে নিখোঁজের ৪৮ ঘণ্টা পর শ্রমিকের মরদেহ উদ্ধার

প্রতিবেদক, বান্দরবান

প্রকাশ: ২ অক্টোবর ২০২৬, ১৩:১১

বান্দরবানে নিখোঁজের ৪৮ ঘণ্টা পর শ্রমিকের মরদেহ উদ্ধার

বান্দরবানের সাঙ্গু নদীতে পানির পাম্প বসাতে গিয়ে নিখোঁজ হওয়া শ্রমিক নুরুল আলমের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ৪৮ ঘণ্টা পর বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে বালাঘাটা চিতাখোলা সংলগ্ন সাঙ্গু নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিখোঁজের পর থেকে ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয়রা নুরুল আলমকে খুঁজতে থাকেন। বৃহস্পতিবার রাতে নৌকা নিয়ে সাঙ্গু নদীতে খুঁজতে গেলে বালাঘাটা চিতাখোলা এলাকায় ময়লা-আবর্জনার সঙ্গে নুরুল আলমের মরদেহ ভেসে থাকতে দেখেন তারা। পরে তারা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে নুরুল আলমের মরদেহ উদ্ধার করেন।


বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ বলেন, ‘সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিক নুরুল আলমের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।’


এর আগে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে বোটঘাটা এলাকায় সাঙ্গু নদীতে পানির পাম্প বসাতে গিয়ে স্রোতে ভেসে নিখোঁজ হন শ্রমিক নুরুল আলম।

বান্দরবানে নিখোঁজের ৪৮ ঘণ্টা পর শ্রমিকের মরদেহ উদ্ধার | সময় নিউজ