বাংলাদেশ

ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৭

ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু

একদিনে ডেঙ্গুতে ৬ জন প্রাণ হারিয়েছেন।

গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর মশাবাহিত রোগটিতে এ পর্যন্ত মোট প্রাণহানি ২৩৯ জনে দাঁড়াল। এছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ১ হাজার ৯৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছে। 

 

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গু-বিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

 

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত একদিনে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে একজন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন ও রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩ জনের প্রাণহানি হয়েছে।

ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু | সময় নিউজ