বাংলাদেশ

শতভাগ জন্ম ও মৃত্যুনিবন্ধন নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্থানীয় সরকারমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৬ অক্টোবর ২০২৬, ১৪:২৮

শতভাগ জন্ম ও মৃত্যুনিবন্ধন নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্থানীয় সরকারমন্ত্রী

রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আলোচনা সভায় কথা বলছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খান। ছবি: সময় সংবাদ

শতভাগ জন্ম ও মৃত্যুনিবন্ধন নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খান।

 

মঙ্গলবার (৬ অক্টোবর) জাতীয় জন্ম ও মৃত্যুনিবন্ধন দিবস ২০২৬ উপলক্ষে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আলোচনা সভায় তিনি এ কথা জানান।

 

স্থানীয় সরকার বলেন, সরকার দ্রুত সময়ের মধ্যে শতভাগ নিবন্ধন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে লক্ষ্য অর্জনে প্রযুক্তিগত সীমাবদ্ধতা, সচেতনতার অভাব, স্থানীয় প্রশাসনিক জটিলতা এবং মৃত্যুনিবন্ধনে পরিবারের আগ্রহের ঘাটতির মতো নানামুখী চ্যালেঞ্জ রয়ে গেছে।

শতভাগ জন্ম ও মৃত্যুনিবন্ধন নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্থানীয় সরকারমন্ত্রী | সময় নিউজ