লাইফস্টাইল

২ অক্টোবর: ইতিহাসের এই দিনে আলোচিত যত ঘটনা

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২ অক্টোবর ২০২৬, ০৭:০৩

২ অক্টোবর: ইতিহাসের এই দিনে আলোচিত যত ঘটনা

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনাই কালক্রমে রূপ নেয় ইতিহাসে। ভালো-মন্দ, সাফল্য-ব্যর্থতা, প্রথম অর্জন কিংবা মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ-সবকিছুরই সাক্ষী ইতিহাস। আর ইতিহাসই আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের।

আজ ২ অক্টোবর (শুক্রবার), ২০২৬। নানা উল্লেখযোগ্য ঘটনার দিক থেকে ইতিহাসে এই দিনটিও গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। আসুন, একনজরে জেনে নেয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।


ঘটনাবলি

 

৮২৯ - থিওফিলোস তার পিতা দ্বিতীয় মাইকেলের স্থলাভিষিক্ত হয়ে বাইজেন্টাইন সম্রাট হন।


৯৩৯ - আন্দেরনাখের যুদ্ধ: প্রথম অটো ফ্রাঙ্কোনিয়ার এবারহার্ড ও অন্যান্য ফ্রাঙ্কিশ ডিউকদের জোটের বিদ্রোহ দমন করেন।


১১৮৬ - ক্রুসেডের যুদ্ধে মুসলিম সেনাপতি সালাউদ্দীন আইয়ুবি বায়তুল মোকাদ্দাস মুক্ত করতে সক্ষম হন।


১১৮৭ - সালাউদ্দিন দীর্ঘ অবরোধের পর জেরুসালেম অবরোধের মাধ্যমে জেরুসালেম জয় করেন।


১২৬৩ - নরওয়েজীয় ও স্কটিশদের মধ্যে লার্গসের যুদ্ধ সংঘটিত হয়।


১৪৭০ - ওয়ারউইকের আর্লের বিদ্রোহের কারণে রাজা চতুর্থ এডওয়ার্ড নেদারল্যান্ডসে পালিয়ে যেতে বাধ্য হন এবং ষষ্ঠ হেনরি সিংহাসনে পুনর্বহাল হন।


১৫৫২ - রুশ-কাজান যুদ্ধ: রুশ সৈন্যরা কাজান প্রবেশ করে।


১৭১৮ - স্পেনের বিরুদ্ধে লন্ডনে ব্রিটেন, ফ্রান্স, অস্ট্রিয়া ও হল্যান্ড-এই চতুঃশক্তির মৈত্রীজোট হয়।


১৭৬৬ - যুক্তরাজ্যের নটিংহামে গুজ ফেয়ারে অতিরিক্ত পনিরের দামের প্রতিবাদে নটিংহাম চিজ দাঙ্গা শুরু হয়।


১৭৮০ - মার্কিন স্বাধীনতা আন্দোলনে জন এ্যান্ড্রে কে ফাঁসি দেওয়া হয়।


১৭৮৯ - মার্কিন যুক্তরাষ্ট্রের বিল অব রাইটস অনুমোদনের জন্য বিভিন্ন অঙ্গরাজ্যে পাঠানো হয়।


১৭৯০ - মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম আদমশুমারি শুরু হয়।


১৮৩৫ - টেক্সাস বিপ্লব: মেক্সিকান সৈন্যরা গঞ্জালেসের জনগণকে নিরস্ত্র করার চেষ্টা করে, কিন্তু দ্রুত গঠিত মিলিশিয়ার কঠোর প্রতিরোধের মুখে পড়ে।


১৮৬৪ - মার্কিন গৃহযুদ্ধ: কনফেডারেট বাহিনী ভার্জিনিয়ার সল্টভিলে ইউনিয়নের আক্রমণ প্রতিহত করে।


১৮৬৮ - কলকাতায় জেনারেল পোস্ট অফিস উদ্বোধন হয়।


১৮৬৯ - অবিভক্ত ভারতের গুজরাত রাজ্যের পোরবন্দর শহরে পিতা কাবা গান্ধী ও মাতা পুতলিবাই গান্ধীর ঘরে মোহনদাস করমচাঁদ গান্ধী নামে এক বালক জন্মগ্রহণ করেন।


১৮৬৯ - মেদিনীপুর জেলার তমলুকে (বর্তমান পূর্ব মেদিনীপুর) রামদাস বাঁড়ুই নামক এক ১৫ বছরের ছেলেকে ব্রিটিশ আততায়ীর গুলিতে মৃত্যু।


১৮৭০ - গণভোটের মাধ্যমে পোপের রাজ্যের নাগরিকরা ইতালি রাজ্য কর্তৃক সংযুক্তীকরণ মেনে নেয়।


১৯১৯ - কলোরাডোর পুয়েবলোতে ভাষণ দেওয়ার সাত দিন পর শারীরিকভাবে ভেঙে পড়া মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন হোয়াইট হাউসে গুরুতর স্ট্রোকে আক্রান্ত হন।


১৯২০ - ইউক্রেনীয় স্বাধীনতা যুদ্ধ: মিখাইল ফ্রুঞ্জে লাল ফৌজকে ইউক্রেনের বিপ্লবী বিদ্রোহী বাহিনীর সাথে অবিলম্বে শত্রুতা বন্ধের নির্দেশ দেন।


১৯২২ - চীনে টাইফুনের আঘাতে ৬০ হাজার মানুষের প্রাণহানি ঘটে।


১৯২৮ - পবিত্র ক্রুশ ও ঈশ্বরের কাজের প্রিলেচার, যা সাধারণত ওপাস দেই নামে পরিচিত, প্রতিষ্ঠিত হয়।


১৯৩৪ - জার্মানির স্বৈরশাসক রূপে এডলফ হিটলারের আত্মপ্রকাশ ঘটে।


১৯৩৫ - বেনিতো মুসোলিনির নেতৃত্বে ইথিওপিয়া (আবিসিনিয়া) আক্রমণ ঘটে।


১৯৩৭ - রাফায়েল ত্রুহিয়ো ডোমিনিকান প্রজাতন্ত্রের সীমান্ত অঞ্চলে বসবাসরত হাইতীয়দের হত্যার নির্দেশ দেন, যা পার্সলে গণহত্যা নামে পরিচিত।


১৯৪১ - জার্মানীর নাৎসি বাহিনীর নেতা হিটলার রাশিয়ার বিরুদ্ধে দ্বিতীয় হামলার নির্দেশ জারী করে।


১৯৪২ - দ্বিতীয় বিশ্বযুদ্ধ: আরএমএস কুইন মেরি দুর্ঘটনাবশত এইচএমএস কুরাকোয়াকে ধাক্কা দিয়ে ডুবিয়ে দেয়, এতে কুরাকোয়ার ৩০০ জনের বেশি নাবিক নিহত হন।


১৯৪৪ - দ্বিতীয় বিশ্বযুদ্ধ: জার্মান সৈন্যরা ওয়ারশ বিদ্রোহের অবসান ঘটায়।


১৯৫৫ - সোভিয়েত ইউনিয়ন প্রথম পারমাণবিক পরীক্ষা চালায়।


১৯৫৮ - গিনি ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা ঘোষণা করে।


১৯৫৮ - ঘানা ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে।


১৯৬৭ - থারগুড মার্শাল প্রথম আফ্রিকান-আমেরিকান হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ নেন।


১৯৬৮ - মেক্সিকোর রাষ্ট্রপতি গুস্তাভো দিয়াজ ওর্দাজ ১৯৬৮ গ্রীষ্মকালীন অলিম্পিক শুরুর দশ দিন আগে নিরস্ত্র ছাত্রদের বিক্ষোভ দমনে সৈন্য পাঠান, যা ত্লাতেলোলকো গণহত্যা নামে পরিচিত।


১৯৭০ - উইচিটা স্টেট ইউনিভার্সিটির ফুটবল দল বহনকারী বিমান কলোরাডোতে বিধ্বস্ত হয়, এতে ৩১ জন নিহত হন।


১৯৭১ - দক্ষিণ ভিয়েতনামের রাষ্ট্রপতি নগুয়েন ভ্যান থিউ একক প্রার্থীর নির্বাচনে পুনর্নির্বাচিত হন।


১৯৭১ - ব্রিটিশ ইউরোপীয় এয়ারওয়েজ ফ্লাইট ৭০৬ বেলজিয়ামের আরসেলের কাছে বিধ্বস্ত হয়, এতে ৬৩ জন নিহত হন।


১৯৭২ - বোম্বেতে ভারতের প্রথম টেলিভিশন কেন্দ্র চালু হয়।


১৯৭৭ - ঢাকা সেনানিবাস ও বিমানবন্দরে সেনা বিদ্রোহ ঘটে এতে বিমান বাহিনীর ১১ জন অফিসার নিহত হন।


১৯৭৯ - ঢাকায় রিয়াদ সরাসরি ট্রাংক ডায়ালিং চালু করে।


১৯৮০ - মাইকেল মায়ার্স গৃহযুদ্ধের পর কংগ্রেস থেকে বহিষ্কৃত প্রথম সদস্য হন।


১৯৮৩ - বাংলাদেশ গ্রামীণ ব্যাংকের আত্মপ্রকাশ ঘটে।


১৯৯০ - ইরাকি ট্যাংক ও পদাতিক বাহিনী কুয়েত দখল করে।


১৯৯০ - শিয়ামেন এয়ারলাইন্স ফ্লাইট ৮৩০১ ছিনতাই হয়ে গুয়াংজুতে অবতরণের সময় মাটিতে থাকা দুটি বিমানের সাথে সংঘর্ষে ১৩২ জন নিহত হন।


১৯৯২ - ব্রাজিলের সাও পাওলোতে কারান্দিরু কারাগারে সামরিক পুলিশ বিদ্রোহ দমনে অভিযান চালায়, এতে কারান্দিরু গণহত্যায় ১১১ জন বন্দী নিহত হন।


১৯৯৫ - বাংলাদেশ সরকার সাপটা অনুমোদন করে।


১৯৯৬ - মাদার তেরেসা আমেরিকার সম্মানিক নাগরিকত্ব লাভ করেন।


১৯৯৬ - প্রশান্ত মহাসাগরে পেরুর যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়। এতে ক্রসহ ৭০ জন নিহত হয়।


১৯৯৬ - মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ইলেকট্রনিক ফ্রিডম অব ইনফরমেশন অ্যাক্ট সংশোধনীতে স্বাক্ষর করেন।


২০০২ - তেহরানে ইরান ও কুয়েতের মধ্যে প্রতিরক্ষা গোয়েন্দা চুক্তি স্বাক্ষর হয়।


২০০২ - ওয়াশিংটন ডি.সি.তে বেল্টওয়ে স্নাইপার হামলা শুরু হয়, যা তিন সপ্তাহ ধরে চলে এবং ১০ জন নিহত হন।


২০০৪ - যুক্তরাজ্যের লন্ডনের বুশি পার্কে প্রথম পার্করান, তখন বুশি পার্ক টাইম ট্রায়াল নামে পরিচিত, অনুষ্ঠিত হয়।


২০০৬ - মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় একটি স্কুলে বন্দুক হামলায় পাঁচজন আমিশ ছাত্রী নিহত হয়।


২০০৭ - দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি রোহ মু-হিউন উত্তর কোরিয়ার নেতা কিম জং-ইলের সাথে আন্তঃকোরীয় শীর্ষ সম্মেলনে যোগ দিতে উত্তর কোরিয়ায় যান।


২০১৬ - ইথিওপিয়ার ওরোমিয়া অঞ্চলে উৎসব চলাকালে বিক্ষোভ ছড়িয়ে পড়ে, এতে কয়েক ডজন মানুষ নিহত হন।


২০১৮ - দ্য ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাশোগি তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে নিহত হন।


২০১৯ - জীবন্ত ইতিহাস প্রদর্শনীর ফ্লাইট পরিচালনাকারী একটি ব্যক্তি মালিকানাধীন বোয়িং বি-১৭ ফ্লাইং ফোর্ট্রেস কানেটিকাটের উইন্ডসর লক্স থেকে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়, এতে সাতজন নিহত হন।


২০২৫ - যুক্তরাজ্যের ম্যানচেস্টারে ইয়োম কিপুর চলাকালে একটি সিনাগগে হামলায় ২ জন নিহত এবং কমপক্ষে ৪ জন আহত হন।


জন্ম

 

১৫৩৮ - সন্ত চার্লস বোরোমিও, ইতালীয় ধর্মযাজক ও সন্ত।


১৮১৪ - সমাজ সংস্কারক দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়।


১৮৪৭ - পল ভন হিন্ডেনবার্গ জার্মান ফিল্ড মার্শাল, রাজনীতিবিদ ও প্রেসিডেন্ট।


১৮৫২ - উইলিয়াম র‍্যামজে, নোবেল পুরস্কার বিজয়ী স্কটিশ ইংরেজ রসায়নবিদ।


১৮৬৬ - স্বামী অভেদানন্দ, ভারতীয় হিন্দু সন্ন্যাসী ও রামকৃষ্ণ বেদান্ত মঠের প্রতিষ্ঠাতা।


১৮৬৯ - মোহনদাস করমচাঁদ গান্ধী, ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা।


১৮৭১ - কর্ডেল হাল, মার্কিন আইনজীবী, রাজনীতিবিদ ও রাজ্য ৪৭তম মার্কিন যুক্তরাষ্ট্র সচিব, নোবেল পুরস্কার বিজয়ী।


১৮৮৯ - শিশিরকুমার ভাদুড়ী, অভিনেতা এবং নাট্যকার।


১৮৯৬ - লিয়াকত আলি খান, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও প্রখ্যাত মুসলিম লীগ নেতা।


১৯০০ - লীলা নাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী।


১৯০৪ - লাল বাহাদুর শাস্ত্রী, প্রাক্তন ভারতীয় প্রধানমন্ত্রী (তৃতীয়)।


১৯০৪ - গ্রাহাম গ্রিন, ইংরেজ ঔপন্যাসিক, গল্পকার ও সমালোচক।


১৯০৭ - আলেক্সান্ডার টড, নোবেল পুরস্কার বিজয়ী ব্যারন টড ও স্কটিশ প্রাণরসায়নবিদ।


১৯১৭ - ক্রিস্টিয়ান ডি দুভ, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ বংশোদ্ভূত বেলজিয়ান সাইটোলগিস্ট ও প্রাণরসায়নবিদ।


১৯২৪ - তপন সিংহ, প্রখ্যাত ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক।


১৯৩৩ - জন গার্ডন, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ জীববিজ্ঞানী।


১৯৪২ - আশা পারেখ, ভারতীয় অভিনেত্রী, পরিচালক এবং চলচ্চিত্র নির্মাতা।


১৯৪৮ - পার্সিস খামবাট্টা, ভারতীয় মডেল ও অভিনেত্রী।


১৯৫০ - সুভাষ ভৌমিক, ভারতীয় কিংবদন্তি ফুটবলার, ম্যানেজার এবং প্রবাদপ্রতিম কোচ।


১৯৬২ -‘টারজান’ খ্যাত হলিউড তারকা জো লারা।


১৯৬৪ - ফারুক মাহফুজ আনাম, বাংলাদেশি রক সংগীত শিল্পী, যিনি জেমস নামে পরিচিত।


১৯৬৬ - কে কে মেনন, ভারতীয় চলচ্চিত্র, মঞ্চ এবং টেলিভিশন অভিনেতা।


১৯৭২ - রচনা বন্দ্যোপাধ্যায়, বাঙালি ভারতীয় অভিনেত্রী এবং লোকসভার সাংসদ।


১৯৭৮ - আয়ুমি হামাসাকি, জাপানি কণ্ঠশিল্পী, গীতিকার, প্রযোজক ও অভিনেত্রী।


১৯৮৪ - মারিওন বারতোলি, ফরাসি টেনিস খেলোয়াড়।


১৯৮৭ - হিনা খান, ভারতীয় অভিনেত্রী।


১৯৯১ - নিকিতা গান্ধী, ভারতীয় নেপথ্য সংগীতশিল্পী।


১৯৯৩ - প্রাচী তেহলান, ভারতীয় বাস্কেটবল খেলোয়াড় এবং অভিনেত্রী।


২০০২ - জ্যাকব সার্টোরিয়াস, মার্কিন গায়ক।


মৃত্যু

 

৫৩৪ - আতালারিক, ইতালীয় রাজা।


১৮৫০ - সারাহ বিফফেন, ইংরেজ চিত্রশিল্পী।


১৮৫৩ - ফ্রঁসোয়া জিয়ান ডোমিনিক আরাগো, ফরাসি গণিতবিদ, পদার্থবিদ, জ্যোতির্বিদ, রাজনীতিবিদ ও ফ্রান্সের ২৫তম প্রধানমন্ত্রী।


১৯০৬ - রাজা রবি বর্মা, ভারতীয় চিত্রশিল্পী।


১৯১৭ - অক্ষয়চন্দ্র সরকার, বাঙালি কবি ও সাহিত্য সমালোচক।


১৯২৭ - সভান্টে অগস্ট আরেনিউস, নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ পদার্থবিদ ও রসায়নবিদ।


১৯৪৭ - পি. ডি. অউস্পেনস্কাই, রুশ বংশোদ্ভূত ইংরেজ গণিতবিদ ও দার্শনিক।


১৯৭১ - খালেক নওয়াজ খান, ভাষাসৈনিক ও বাঙালি রাজনীতিবিদ, পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক।


১৯৭৪ - নুরুল আমিন, পাকিস্তানের প্রধানমন্ত্রী।


১৯৭৫ - কুমার স্বামী কামরাজ নাদার, ভারতরত্ন পদকপ্রাপ্ত রাজনীতিবিদ, তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী।


১৯৮১ - হ্যারি গোল্ডেন, মার্কিন সাংবাদিক ও লেখক।


১৯৮৫ - রক হাডসন, মার্কিন অভিনেতা।


১৯৮৭ - পিটার মিডাওয়ার, নোবেল পুরস্কার বিজয়ী ব্রাজিলীয় বংশোদ্ভূত ইংরেজ জীববিজ্ঞানী।


১৯৯৬ - আন্দ্রেই লুখানভ, সমাজতান্ত্রিক যুগ-পরবর্তী বুলগেরিয়ার প্রথম প্রধানমন্ত্রী।


২০০৭ - ক্রিস্টোফার ডেররিক, ইংরেজ লেখক ও সমালোচক।


২০১৩ - কারে অরনুং, নরওয়েজীয় পিয়ানোবাদক ও শিক্ষক।


২০২১ - পাকিস্তানের কমেডি রাজা হিসেবে পরিচিত উমর শরিফ।


অন্যান্য

আন্তর্জাতিক অহিংস দিবস

২ অক্টোবর: ইতিহাসের এই দিনে আলোচিত যত ঘটনা | সময় নিউজ