বিনোদন ডেস্ক
প্রকাশ: ২ অক্টোবর ২০২৬, ০৭:০৯

একসময় বলিউডের জনপ্রিয় দাম্পত্যজুটি ছিলেন অভিনেতা হৃত্বিক রোশন ও সুজান খান। কিন্তু সেই সম্পর্কে সুন্দর ইতি টেনে তারা নিজেদের মতো জীবন সাজিয়েছিলেন আরও আগে। অভিনেত্রী-গায়িকা সাবা আজাদের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন হৃত্বিক তাদের পাঁচ বছর পূর্ণ হয়েছে। বিশেষ এই দিনে সাবার সঙ্গে কাটানো কিছু অদেখা মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন হৃত্বিক। এদিকে হৃত্বিককে শুভেচ্ছা জানিয়েছেন তার সাবেক স্ত্রী সুজান খানও।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানায়, ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি শেয়ার করেন হৃত্বিক। একটি ছবিতে সমুদ্রসৈকতে সূর্যাস্তের সময় সাবাকে জড়িয়ে থাকতে দেখা যায় তাকে।
অন্য একটি ছবিতে ছুটির সময়ে নদীর ধারে দুজনকে একসঙ্গে দেখা গেছে। ছবিগুলোর সঙ্গে হৃতিক লেখেন, ‘এটা আমাদের জন্মদিন। আমার ভালোবাসা, পঞ্চম বছর পূর্তির শুভেচ্ছা।’
হৃত্বিকের পোস্টে মন্তব্য করেন তার সাবেক স্ত্রী সুজান খান। তিনি লেখেন, ‘খুবই মিষ্টি। শুভ বার্ষিকী।’ সঙ্গে ভালোবাসার ইমোজিও দেন তিনি। হৃত্বিক ও সুজান ২০০০ সালে বিয়ে করেছিলেন। প্রায় ১৪ বছর সংসারের পর ২০১৪ সালে তাদের বিচ্ছেদ হয়।
তাদের দুই সন্তানও রয়েছে। বিচ্ছেদের পরও সন্তানদের নিয়ে দুজনকে একসঙ্গে বিভিন্ন সময়ে দেখা গেছে। অন্যদিকে, হৃত্বিক ও সাবার সম্পর্ক প্রকাশ্যে আসে ২০২২ সালে। এরপর থেকে বিভিন্ন অনুষ্ঠান ও সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে তাদের একসঙ্গে দেখা গেছে।
কাজের দিক থেকে হৃত্বিককে সর্বশেষ ‘ওয়ার ২’ সিনেমায় দেখা গেছে। অন্যদিকে, সাবা আজাদ সম্প্রতি ‘সংস অব প্যারাডাইস’ সিনেমায় অভিনয় করেছেন। এছাড়া অনুরাগ কাশ্যপের ‘বান্দর’ সিনেমাতেও তাকে দেখা যাবে।

