শিমুল হোসেন
প্রকাশ: ৬ অক্টোবর ২০২৬, ১২:৩৫

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ-বিআইডিএস আয়োজিত ‘বিয়ন্ড ফরেন ডিপেনডেন্স: দ্য ফিউচার অব এনজিও ফাইন্যান্সিং ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, সরকারের সঙ্গে সমন্বয় করে কাজ করলে এনজিওগুলো দেশের উন্নয়ন ও সামাজিক সুরক্ষায় আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে। এজন্য সরকারের অগ্রাধিকারমূলক কার্যক্রমে এনজিওগুলোর অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগ নেয়া হবে।
সেমিনারে বিআইডিএসের গবেষণায় বলা হয়, বিশ্বজুড়ে বিদেশি সহায়তা কমে যাওয়ায় বাংলাদেশের এনজিওগুলোর অর্থায়নেও চাপ তৈরি হয়েছে। বিশেষ করে বিদেশি অনুদানের ওপর নির্ভরশীল ছোট ও মাঝারি এনজিওগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে।
এ পরিস্থিতিতে সরকারি ক্রয়, সামাজিক সেবা ও বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে এনজিওগুলোকে আরও বেশি যুক্ত করার ওপর জোর দেয়া হয়।

