বাংলাদেশ

এলপিজির নির্ধারিত দাম নিশ্চিতে ডিসিদের ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে: তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৬ অক্টোবর ২০২৬, ১৩:১৫

এলপিজির নির্ধারিত দাম নিশ্চিতে ডিসিদের ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে: তথ্য উপদেষ্টা

সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সচিবালয়ে ব্রিফ করছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ছবি: সময় সংবাদ

এলপিজির নির্ধারিত দাম নিশ্চিত করতে জেলা প্রশাসকদের (ডিসি) আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

 

মঙ্গলবার (৬ অক্টোবর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

 

তথ্য উপদেষ্টা বলেন, এলপিজির দাম সমন্বয় করতে সরকার বাধ্য হয়েছে। তবে, নির্ধারিত মূল্যে এলপিজি বিক্রি নিশ্চিত করতে জেলা প্রশাসকদের আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

 

এ ছাড়া, ডা. জাহেদ উর রহমান বলেন, মানুষ এখনো আওয়ামী লীগ সমর্থন করে। তারাও এই দেশের নাগরিক। এই মানুষগুলোকে বা যারা আওয়ামী লীগ এক্টিভলি করেছেন, তাদের সঙ্গে একটা রিকনসিলিয়েশন খারাপ আইডিয়া না, ভালো আইডিয়া। এটা হলে ভালো হত।

 

তিনি আরও বলেন, কিন্তু কোন ভিত্তির ওপরে দাঁড়িয়ে রিকনসিলিয়েশনটা হবে? ফান্ডামেন্টালটা কী? আমরা মাঝখান থেকে কেউ যদি চাই, কেউ যদি মাঝখান থেকে রিকনসিলিয়েশন চেয়ে থাকেন, তাদের যদি মনে হয় এটা ভালো—আমিও মনে করি ভালো। তাদের উচিত আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করা, আওয়ামী লীগের সঙ্গে কথা বলা। আওয়ামী লীগের টপের সঙ্গে কথা বলে রিকনসিলিয়েশন শুরু হওয়ার মতো একদম ফান্ডামেন্টাল যে জায়গাটা, সেটা যেন তারা নিশ্চিত করেন। সেটুকু হলে সে আলাপ হতেই পারে।

এলপিজির নির্ধারিত দাম নিশ্চিতে ডিসিদের ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে: তথ্য উপদেষ্টা | সময় নিউজ