আজ কোথায় কী

আজ কোথায় কী

সময় ডেস্ক

প্রকাশ: ৬ অক্টোবর ২০২৬, ১২:৪৯

আজ কোথায় কী

প্রতিদিন রাজধানী ঢাকাসহ সারা দেশে নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন থাকে। এসব অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী, মন্ত্রী ও বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা। এছাড়া বিভিন্ন সামাজিক সংগঠন নানা ধরনের অনুষ্ঠান আয়োজন করে থাকে। বাসা থেকে বের হওয়ার আগে এসব কর্মসূচি বা অনুষ্ঠানের সময়, কোন মন্ত্রী বা রাজনৈতিক নেতারা কোন অনুষ্ঠানে থাকবেন তা দেখে নিতে পারেন।

 

প্রধানমন্ত্রীর কর্মসূচি
শিশু অধিকার দিবস এবং বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে শিশু একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


সেতুমন্ত্রীর কর্মসূচি
ধানমন্ডি লেকের পুনঃখনন কাজের উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম।


স্থানীয় সরকারমন্ত্রীর কর্মসূচি
জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২৬ উপলক্ষে হোটেল সোনারগাঁওয়ে আলোচনা সভায় উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

আজ কোথায় কী | সময় নিউজ