বিনোদন

‘অ্যাভাটার’কে পেছনে ফেলে নতুন রেকর্ড গড়লো ‘অ্যাভেঞ্জার্স : এন্ডগেম’

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ৬ অক্টোবর ২০২৬, ০৮:৪১

‘অ্যাভাটার’কে পেছনে ফেলে নতুন রেকর্ড গড়লো ‘অ্যাভেঞ্জার্স : এন্ডগেম’

‘অ্যাভেঞ্জার্স: এন্ড গেম’এবং ‘অ্যাভাটার’ -এর পোস্টার। ছবি: সংগৃহীত

প্রেক্ষাগৃহে মুক্তির সাত বছর পর সম্প্রতি আবারও বড় পর্দায় মুক্তি পায় মার্ভেল ফ্র্যাঞ্চাইজির অন্যতম সেরা সফল সিনেমা ‘অ্যাভেঞ্জার্স : এন্ডগেম’। আর মুক্তির পরপরই বিশ্ব বক্স অফিসে ঝড় তুলে আয়ের দিক থেকে আবারও শীর্ষস্থান দখল করেছে আলোচিত সিনেমাটি।

 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, পুনর্মুক্তির আয়ে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার’-কে পেছনে ফেলে সর্বকালের সর্বোচ্চ আয়কারী সিনেমার মুকুট পুনরুদ্ধার করেছে ‘অ্যাভেঞ্জার্স : এন্ড গেম’।

 

'অ্যাভেঞ্জার্স: এন্ডগেম' ২০১৯ সালে মুক্তি  পায়। সিনেমাটি মুক্তির পর বিশ্বব্যাপী ২.৭৯৭ বিলিয়ন ডলার আয় করে তৎকালীন সময়ে 'অ্যাভাটার'-এর মূল আয়কে টপকে বিশ্ব সিনেমার ইতিহাসে এক নম্বর স্থান দখল করে।

 

এরপর ২০০৯ সালে মুক্তি পাওয়া জেমস ক্যামেরনের বিখ্যাত বৈজ্ঞানিক কল্পকাহিনীভিত্তিক সিনেমা 'অ্যাভাটার' ২০২১ সালে চীনে পুনর্মুক্তি দেয়া হয়। দর্শকপ্রিয়তায় তখন সিনেমাটির আয় বেড়ে • দাঁড়ায় প্রায় ২.৯২ বিলিয়ন ডলার, যা 'এন্ডগেম'-কে টপকে পুনরায় 'অ্যাভাটার'-কে সর্বকালের সর্বোচ্চ আয়ের তালিকায় প্রথম স্থানে ফিরিয়ে নিয়ে যায়।

 

বক্স অফিসের সর্বশেষ অবস্থান অনুযায়ী, 'অ্যাভাটার' প্রথম স্থানে এবং 'অ্যাভেঞ্জার্স: এন্ডগেম' দ্বিতীয় স্থানে ছিল। তবে প্রেক্ষাগৃহে আবারও সম্প্রতি 'অ্যাভেঞ্জার্স: এন্ডগেম' মুক্তি পাওয়ায় 'অ্যাভাটার' সিনেমাটির রেকর্ড ছিনিয়ে আয়ের দিক থেকে বর্তমানে বিশ্ব বক্স অফিসে শীর্ষে অবস্থান করছে মার্ভেল ফ্র্যাঞ্চাইজির  সিনেমা 'অ্যাভেঞ্জার্স: এন্ডগেম'। 

‘অ্যাভাটার’কে পেছনে ফেলে নতুন রেকর্ড গড়লো ‘অ্যাভেঞ্জার্স : এন্ডগেম’ | সময় নিউজ