মেঘ হাছান
প্রকাশ: ২ অক্টোবর ২০২৬, ২০:৪২

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। ফাইল ছবি
গত ১৭ বছর বাংলাদেশ শিল্পকলা একাডেমি তাদের কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে পারেনি বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।
শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত ‘বিশ্ব শান্তি দিবস’-এর এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংস্কৃতিকে মানব সভ্যতার অন্যতম শান্তির বাহন হিসেবে উল্লেখ করে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘সংগীত, চিত্রকলা ও নৃত্যসহ সার্বিক শিল্পকলার যে অন্তর্নিহিত শক্তি, তা সব ধরনের ভৌগোলিক সীমারেখা অতিক্রম করতে পারে।’
ড. মঈন খান আরও বলেন, বিগত ১৭ বছরে শিল্পকলা একাডেমি তার প্রত্যাশিত ভূমিকা পালন করতে না পারলেও এখন নতুন করে সাংস্কৃতিক শক্তিকে কাজে লাগাতে হবে। সংস্কৃতি চর্চার মধ্যদিয়ে বিশ্বজুড়ে সংঘাত বন্ধ করা সম্ভব। এখন সময় এসেছে শিল্পকলা একাডেমির মাধ্যমে শান্তির বার্তা সর্বত্র ছড়িয়ে দেয়ার।

