শেয়ারবাজার

রাজধানীতে মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৫৪

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম

প্রকাশ: ১৪ মার্চ ২০১৯, ০১:০৬

রাজধানীতে মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৫৪

রাজধানীতে মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৫৪। ছবি: প্রতীকী

রাজধানীতে চলমান মাদক বিরোধী অভিযানে ৪৭ মামলায় ৫৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (১৩ মার্চ) বার্তা২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র মাসুদুর রহমান।

মাসুদুর রহমান জানান, ডিএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৮০১ পিস ইয়াবা ট্যাবলেট, ২৭৩ গ্রাম ৮৫৬ পুরিয়া হেরোইন, ১ কেজি ২৮০ গ্রাম গাঁজা, ২৬ বোতল ফেনসিডিল ও ৯০টি ইনজেকশন উদ্ধার করা হয়।

ঢাকা মেগা সিটিকে মাদকমুক্ত করতে প্রতিনিয়ত এই অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও জানান তিনি।

রাজধানীতে মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৫৪ | সময় নিউজ