বাণিজ্য

জ্বালানিসংকটে উৎপাদন ব্যাহত, তবে বন্ধ হয়নি কারখানা: বিজিএমইএ

নিউজ ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৯

জ্বালানিসংকটে উৎপাদন ব্যাহত, তবে বন্ধ হয়নি কারখানা: বিজিএমইএ

জ্বালানিসংকটে গত দুই মাসে পোশাক কারখানাগুলোর উৎপাদন ব্যাহত হলেও কোনো কারখানা বন্ধ হয়নি। তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান আজ বৃহস্পতিবার এ তথ্য জানান। তিনি বলেন, গত সাত দিনের তুলনায় বর্তমানে কারখানাগুলোয় গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি হয়েছে।

আজ রাজধানীর উত্তরায় বিজিএমইএ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান। বাটেক্সপো আয়োজন, নতুন বাজার ও ক্রেতা খোঁজা, পোশাকশিল্পের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

জ্বালানিসংকটে উৎপাদন ব্যাহত, তবে বন্ধ হয়নি কারখানা: বিজিএমইএ | সময় নিউজ