পশ্চিম তীরে ফিলিস্তিনি গ্রামে ইসরাইলি সেটেলারদের তাণ্ডব, বাড়িঘরে আগুন
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের উত্তরাঞ্চলের জালুদ গ্রামে রীতিমতো তাণ্ডব চালিয়েছে ইসরাইলি সেটেলার তথা অবৈধ বসতিস্থাপনকারীরা। ফিলিস্তিনিদের বাড়িঘর ও যানবাহনে হামলার পাশাপাশি আগুন দেয়া হয়েছে। হামলায় অন্তত দুইটি বাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর আনাদোলু এজেন্সির।
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০