নামাজ

মাটির পণ্যে নান্দনিকতা, ফিরছে পালদের হারানো মৃৎশিল্প

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬

মাটির পণ্যে নান্দনিকতা, ফিরছে পালদের হারানো মৃৎশিল্প

প্রথম দেখায় বোঝার উপায় নেই এগুলো মাটির তৈরি। নকশা করা থালা, বাটি, কাপ-পিরিচ, মগ, ফুলদানি ও ফুলের টব সাজানো রয়েছে কারখানাজুড়ে। সামনের খোলা উঠানে কিছু পণ্য শুকানো হচ্ছে, আবার কিছু নেওয়া হচ্ছে পাশের চুল্লিতে পোড়ানোর জন্য। ঘরের ভেতরে চলছে মেশিনের শব্দ, কারিগরদের কাজ আর পণ্যে রঙের প্রলেপ দেওয়ার ব্যস্ততা।

গতকাল বৃহস্পতিবার সকালে সাতক্ষীরার তালা উপজেলার মাঝিয়াড়া গ্রামের একটি কারখানায় গিয়ে দেখা গেল এমন দৃশ্য। আধুনিক যন্ত্র ও ছাঁচের সাহায্যে তৈরি এসব মাটির পণ্যের গড়নও বেশ সুন্দর। উদ্যোক্তা প্রতিষ্ঠান উন্নয়ন প্রচেষ্টার প্রযুক্তিগত সহায়তায় এখানে তৈরি হচ্ছে থালা, বাটি, কাপ-পিরিচ, মগ, জগ, বোতল, ফুলদানি, ফুলের টব, টেরাকোটাসহ নানা পণ্য।

একসময় মাটির তৈজসপত্র তৈরি ছিল পাল সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পেশা। কম দাম ও বাজারের পরিবর্তনের কারণে অনেকে এ পেশা ছেড়ে অন্য কাজে চলে যান। মাঝিয়াড়ায় এখন আধুনিক পদ্ধতিতে সেই পেশাতেই ফিরছেন কেউ কেউ।

মাটির পণ্যে নান্দনিকতা, ফিরছে পালদের হারানো মৃৎশিল্প | সময় নিউজ