বাঁচলো না ‘আইএস বধূ' শামীমার শিশু সন্তান
যুক্তরাজ্য থেকে পালিয়ে সিরিয়ায় চলে যাওয়া ইসলামিক স্টেটের (আইএস) জিহাদি-বধূ শামীমা বেগমের শিশু সন্তনাটি মারা গেছে। প্রায় তিন সপ্তাহ আগে শিশুটির জন্ম হয়েছিল। শুক্রবার (৮ মার্চ) এ খবর নিশ্চিত করে সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের (এসডিএফ) একজন মুখপাত্র। সিরিয়ায় শামীমা বর্তমানে যে ক্যাম্পে আছেন, তার তদারকি করছে এসডিএফ। এটি মূলত মার্কিন সমর্থনপুষ্ট আইএস বিরোধী একটি গ্রুপ।
রবিবার, ১০ মার্চ ২০১৯, ১:২৮